কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর বিএম উচ্চ বিদ্যালয় মাঠে রেলমন্ত্রী মুজিবুল হকের নামে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেলে ওই মাঠে খেলার উদ্বোধন করেন রেলমন্ত্রীর স্ত্রী হনুফা আক্তার রিক্তা। এতে প্রধান অতিথি ছিলেন রেলমন্ত্রী মুজিবুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম, পৌর মেয়র মিজানুর রহমান, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ কায়সার হামিদ, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ নজরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, চৌদ্দগ্রাম সার্কেলের এএসপি শাহ আলম।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান, চৌদ্দগ্রাম থানার ওসি আবুল ফয়সল, বাতিসা ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন টিপু, জগন্নাথদীঘি ইউপি চেয়ারম্যান জানে আলম ভূঁইয়া, কনকাপৈত ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল প্রমুখ।
