মানিকগঞ্জে মাদকসহ আটক ১৬

আপডেট : ১৮ মার্চ ২০১৭, ১৮:৪৯
 
মানিকগঞ্জে অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে মাদকসহ ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 
 
শনিবার বিকালে ডিএসবি হতে এক সাংবাদিক সম্মেলনে জানা যায়, তাদের কাছ থেকে ৭০০ গ্রাম গাঁজা, ১.৯ গ্রাম হেরোইন, ১১৫ পিস ইয়াবা এবং ৩৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। 
 
আটকৃতরা হলেন- মো. মিলন মিয়া ওরফে রফিকুল ইসলাম (২৮), সিংগাইর থানর বেরুন্ডী এলাকা থেকে মো. সোলাইমান (২০), মামুন দেওয়ান (২১), ইরতা কলা বাগান থেকে পান্নু মিয়া (৪৬), সাটুরিয়া ডাক বাংলার সামনে থেকে মো. সাদ্দাম হোসেন (২৮), শিবালয় থানা থেকে পাটুরিয়া বটতলা যাত্রী সেবা বাস কাউন্টারের কাছ থেকে মো. জাহিদ (২৮), শামীম ভূইয়া (৩৪), মো. ওয়াসিম (২৭)।
 
এছাড়া নালী ব্রিজের উপর থেকে ফারুক (২৮), সিংগাইর থানার গোলাই বাস্তা  হতে মো. সাদ্দাম হোসেন (২৫), সিংগাইর থানার দক্ষিণ ধল্লা থেকে মো. ফরহাদ হোসেন (৩৬), শিবালয় থানার  ফল সাটিয়া এলাকা হতে মো. মোজাফ্ফর হোসেন (৫০), শিবালয় থানার নালী ব্রিজের উপর থেকে মো. লাল চান মল্লিক (৩০), শিবালয় থানার পাটুরিয়া ১ নম্বর ফেরি ঘাটের সামনে হতে মো. কিসমত আলী মোল্লা (৫০),  সাটুরিয়া থানার ধুল্যা এলাকা থেকে সম্রাট (২২), মলিন ওরফে জকি (২০) গ্রেফতার করে পুলিশ। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।