কোটালীপাড়ায় গৃহবধূ হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন

আপডেট : ১৯ মার্চ ২০১৭, ০২:০০

কোটালীপাড়ায় গৃহবধূ ডলি হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের বিচারের দাবিতে ফেরধরা পল্লী সমাজ ও এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার উপজেলা পরিষদ চত্বরে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

 

এ সময় ফেরধরা পল্লী সমাজের সভা প্রধান কৃষ্ণা কর, সদস্য দ্রপদী মধু, সুজন মধু, সুমা মণ্ডল, সুভাষ মধু, পলাশ মধু বক্তব্য রাখেন। উল্লেখ্য, গত ১৫ মার্চ মঙ্গলবার দিবাগত রাতে ফেরধরা গ্রামের বেচারাম বৈদ্যের ছেলে তরুণ বৈদ্যর নির্যাতনে তার স্ত্রী ডলি মধুর মৃত্যু হয়।

ইত্তেফাক/নূহু