বগুড়ার নন্দীগ্রামে পুলিশের বিশেষ অভিযানে মকবুল হোসেন (৪৮) নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের ইউসুবপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। মকবুল হোসেন উপজেলার সদর ইউনিয়নের ইউসুবপুর গ্রাম মৃত জাবেদ আলীর ছেলে।
রবিবার দুপুরে নন্দীগ্রাম থানার এসআই মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, কিছুদিন আগে অর্থ ঋণ আদালত গ্রেফতার মকবুল হোসেনকে এক বছরের কারাদণ্ডাদেশ দেয়। রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন।
