তারুণ্যের পোশাকে ফিউশন

আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ১৭:৪৪

n  লোপা চৌধুরী

 

মুঠোফোনের পর্দায় ফ্যাশন নিয়ে এখন চলে নিরীক্ষা, ফ্যাশনের নানা দিক খোঁজার চেষ্টা। তবে রুচির পাশাপাশি ট্রেন্ডও সময়ের সঙ্গে পরিবর্তনশীল। প্রকৃত ফ্যাশন হলো সেটি, যার প্রতিটি ধাপে আর্ট থাকে। আর্ট বা শিল্প এমন একটি বিষয়, যা চিন্তাভাবনা পাল্টে দেয়, নতুনত্ব আনতেও সহায়তা করে। তাই বলা যায়, উত্সবের আড়ালে চারদিকে মানুষ ট্রেন্ডি ফ্যাশনে ঝুঁকে আছে। ফ্যাশন সিজনাল। সামার, উইন্টার, স্প্রিং—আরও কত কিছু। সে ক্ষেত্রে বলতে পারি, ফ্যাশনের ধাপ ঋতুর সঙ্গে পরিবর্তিত হয়। বর্তমানে আমরা লক্ষ করি, ৯০ দশকের ফ্যাশন খানিকটা পরিবর্তনের মধ্য দিয়ে বর্তমান ফ্যাশন জগতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে এখনকার কাট প্যাটার্ন নিয়ে ডিজাইনারদের নিরীক্ষা বেশি। সেইসঙ্গে হাল সময়ের তরুণ-তরুণীরাও দিন দিন ফ্যাশন সচেতন হয়ে উঠছেন। তরুণদের সময় উপযোগী ফ্যাশন ভাবনায় ভিন্ন মাত্রার পোশাক নিয়ে বরাবরের মতো এবারও নিজেদের আউটলেট সাজিয়েছে ইয়াংকে। এই কালেকশনে রয়েছে ফিউশনধর্মী পোশাক, যা একই সঙ্গে ঐতিহ্য ও আধুনিকতাকে ধারণ করে। পোশাকের মেটারিয়াল নির্বাচনেও উত্সব ও আবহাওয়া—দুটোকেই মাথায় রাখা হয়েছে। পাশ্চাত্য ঢঙের এই সব পোশাকের মধ্যে রয়েছে মেয়েদের জন্য লং শার্ট, কুর্তি, টিউনিক, গাউন, এসিমেট্রিক টপ, এম্পায়ার ওয়েস্ট ড্রেস, কাফটান, এ লাইন ড্রেস, লেয়ারড ড্রেস, কোপ ইত্যাদি। এছাড়া ছেলেদের জন্য থাকছে পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, কটি ও প্যান্ট। লাল, কমলা, সাদা, মেজেন্টা, অফ-হোয়াইট, কোড়া, অ্যাশ, সি-গ্রিন, ব্রাউন নানা রঙের পোশাকে হাতের কাজ, এমব্রয়ডারি, স্ক্রিন প্রিন্ট এবং টাই-ডাইয়ের মাধ্যমে অলংকরণ করা হয়েছে।