জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখায় সম্মাননা পেলেন মানিকগঞ্জ পুলিশ সুপার মাহফুজুর রহমান (বিপিএম)। পুলিশ সুপারকে এই সম্মাননা স্মারক প্রদান করে স্থানীয় নিরাপত্তা প্রতিবেশী ক্লাব। রবিবার সকালে স্থানীয় প্রতিবেশী নিরাপত্তা ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. সাব্বির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম সারোয়ার ছানু, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ডিএসবির সহকারি পুলিশ সুপার হামিদুর রহমান , সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুল্লাহ সরকার, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সুজন, প্রচার সম্পাদক মনিরুল ইসলাম মিহির প্রমুখ, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ এর মানিকগঞ্জ প্রতিনিধি কাবুল উদ্দিন খান, সাপ্তাহিক আমার নিউজের সম্পাদক আকরাম হোসেন প্রমুখ।
পুলিশ সুপার বলেন, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধি। ধর্মীয় শাসন ছাড়া মাদক নির্মূল করা সম্ভব নয়। একটি সুশীল সমাজকে মুহূর্তে ধ্বংসযজ্ঞে পরিণত করতে শুধুমাত্র মাদকের বিস্তারই যথেষ্ঠ। মাদক সেবন ও মাদক ব্যবসায়ীদের নির্মূল করতে আপনাদের সকলের সাহায্য একান্ত কাম্য।
পরে প্রতিবেশি নিরাপত্তা ক্লাবের পক্ষ থেকে পুলিশ সুপারকে সম্মাননা স্মারক প্রদান করেন।
