সীতাকুণ্ডে জঙ্গি আস্তানায় নিহত কামালের পিতা ও আটক জসিমের পিতাকে আটক করেছে পুলিশ।
রবিবার সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রাম থেকে জঙ্গি আস্তানায় নিহত কামালের পিতা মোজাফ্ফর আহম্মদ ও আটক মো. জসিম উদ্দিনের পিতা নুরুল আলমকে আটক করা হয়।
জঙ্গি কামাল সীতাকুণ্ড পৌরসভার চৌধুরীপাড়ার ছায়ানীড় জঙ্গি আস্তানায় নিহত হয়। জঙ্গি জসিম ও তার স্ত্রী আরজিনাকে নামার বাজার সাধন কুঠির জঙ্গি আস্তানা থেকে আটক করা হয়। কামালের পিতা ও জসিমের পিতাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।
