রোহিঙ্গা বস্তি পরিদর্শন মিয়ানমার প্রতিনিধি দলের

আপডেট : ১৯ মার্চ ২০১৭, ১৯:৫৬
মিয়ানমার কমিশনের ১১ সদস্যের একটি প্রতিনিধিদল রবিবার বিকেলে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা বস্তি এলাকা পরিদর্শন করেছেন। 
 
বস্তির একটি স্কুলে প্রতিনিধি দল মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে প্রশ্ন রাখেন, তারা কেন মিয়ানমার থেকে পালিয়ে এসেছে। এ সময় রোহিঙ্গা বস্তির নেতা রফিক বলেন, ‘মিয়ানমার সেনা, পুলিশ, রাখাইন যুবকরা রোহিঙ্গাদের নির্বিচারে খুন জখম করেছে। বাড়িঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, মালামাল লুটপাট করেছে।  যে কারণে রোহিঙ্গারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।’ 
 
মিয়ানমারের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জো মিন্ত। এছাড়া মিয়ানমার কমিশনের সদস্যরা হলেন, অং থো, থো মিন্ত, সুই, চেং জিন, খিন নাইং, নিয়ান থো, অং মিন্ত, মং চিং থোয়াই, শাদুল্লাহ শাহ, মিন্ত হ্লাই। বাংলাদেশের পক্ষে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল), ছাউ লাউ মারমা, উখিয়া সহকারী কমিশনার (ভূমি) নুরুদ্দিন মোহাম্মদ শিবলী নোমান, উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের ও সরকারি-বেসরকারি, এনজিও সংস্থার প্রতিনিধিরা।