সিলেটে হিযবুত তাহরীর সদস্য গ্রেফতার

আপডেট : ১৯ মার্চ ২০১৭, ২০:৪৪
সিলেট নগরীর বিমানবন্দর থানার আওতায় খাসদবীর থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। 
 
রবিবার বিকেলে র‌্যাব-৯ এর একটি দল আশরাফুল করিম খাঁন (২৮) নামে একজনকে গ্রেফতার করে। তিনি বিমানবন্দর থানাধীন খাসদবীরের বন্ধন এফ/১৭নং বাসার ফজলুল করিম খাঁনের ছেলে।
 
র‌্যাব-৯ এর সহকারী পরিচালক জে.এম. ইমরান বলেন, আশরাফুল করিম খাঁন হিযুবত তাহরীরের সক্রিয় সদস্য। তিনি বিপুল পরিমাণ লিফলেটসহ নিজ বাসভবনে অবস্থান করছিলেন। বাসা থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে।