গতকাল নীলফামারীর জলঢাকায় সাংবাদিকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্টিত হয়েছে। এ কর্মশালার আয়োজন করে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
রবিবার কমিউনিটি লার্নিং সেন্টার হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলার বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা অংশ নেয়। দিনব্যাপী শিশুদের নিয়ে বিভিন্ন প্রশ্ন ও জবাবদিহিতার মধ্য দিয়ে কর্মশালাটি শেষ হয়।
কর্মশালায় বক্তব্য রাখেন জলঢাকা প্রেস ক্লাব সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের রংপুর ডিভিশন প্রোগ্রাম ম্যানেজার ডা. ঋষিকেশ সরকার, প্ল্যান কমিনিকেশন কো-অর্ডিনেটর বিপ্লবী রানী, ল্যাম্ব শো প্রকল্পের টেকনিক্যাল অফিসার মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাহবুবর রহমান মনি, সাংবাদিক তাইজুল ইসলাম তাজু, হাসিবুল ইসলাম মিতু, আসাদুজ্জামান ষ্টালিন, আবেদ আলী, মনিরুজ্জামান লেবু, সফিকুল ইসলাম, মর্তুজা ইসলাম,কাজি বসির আহম্মেদ প্রমুখ।
ইত্তেফাক/নূহু
