মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অসুস্থ

আপডেট : ২০ মার্চ ২০১৭, ০১:২৪

মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস অসুস্থ অবস্থায় পিজি হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন তার ফুসফুসে পানি জমেছে।

পরিবার সূত্রে জানা যায়, দুই সপ্তাহ আগে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় হাসপাতালে( পিজি) ভর্তি করানো হয়।

তার আশু রোগ মুক্তি কামনায় মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাংবাদিক সমিতির সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক শাহজাহান বিশ্বাস সকলের কাছে দোয়া কামনা করেছেন।

ইত্তেফাক/নূহু