তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর
মো. নুরুল হক
প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ
সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা
সংখ্যাপদ্ধতির রূপান্তর
দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর (Convert decimal number into binary number) :পূর্ণ দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হলে প্রথমে দশমিক সংখ্যাকে ২ দ্বারা ভাগ করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ভাগফল শূন্য হয়। যদি ভাগফল ০ হয় তাহলে ভাজ্যের কাজ শেষ হবে। সংরক্ষিত ভাগশেষগুলোকে নিচ থেকে উপরের দিকে ধারাবাহিকভাবে অর্থাত্ উল্টো করে সাজিয়ে যে মান পাওয়া যায় তা হলো ঐ পূর্ণ দশমিক সংখ্যার বাইনারি সমমান।
ভগ্নাংশ দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হলে ভগ্নাংশ সংখ্যাটিকে ক্রমান্বয়ে গুণ করে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত গুণফল শূন্য হয়। পূর্ণসংখ্যাকে হাতে রেখে দিতে হবে এবং একই ভগ্নাংশ দু’বার এলে আর গুণ করার প্রয়োজন হবে না। সর্বপ্রথম পূর্ণসংখ্যা থেকে ক্রমানুযায়ী অর্থাত্ নিচ দিকে সাজালে যে মান পাওয়া যায় তা হলো ঐ দশমিক ভগ্নাংশের বাইনারি সমমান।
উদাহরণঃ ২৭.১২৫ দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর কর।
সমাধান : উক্ত দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হলে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশকে আলাদাভাবে যথাক্রমে ২ দ্বারা ভাগ ও গুণ করতে হবে।
সুতরাং, (27. 125)10 = (11011.001)2 (Ans.)
উদাহরণ:(৯৯.৮২৫)১০ সংখ্যাটিকে বাইনারি সংখ্যায় রূপান্তর কর।
অতএব, (99.825)10 = (1100011.1101001....)2 (Ans.)
উদাহরণঃ(57.375)10 কে বাইনারি সংখ্যায় রূপান্তর কর।
(47)10 = (111001)2
(.375)10 = (.011)2
অতএব, (57.375)10 = (111001.011)2(Ans.)
