পদার্থবিজ্ঞান
মো. আসমাউল বিশ্বাস, প্রভাষক
পরমানু শক্তি গবেষণা
প্রতিষ্ঠান স্কুল এন্ড কলেজ. ঢাকা
পদার্থের অবস্থা
প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক
ব্যাপন ও নি:সরণের মধ্যে পার্থক্য
ব্যাপন
Ìব্যাপন উচ্চ ঘনত্ব হতে নিম্ন ঘনত্বের দিকে হয়ে থাকে।
Ìসমভাবে পরিব্যাপ্ত হবার প্রক্রিয়া।
Ìসর্বদিকে ঘটে থাকে।
Ìস্বত:স্ফূর্ত ও মন্থর প্রক্রিয়া।
Ìস্থায়ী বেশি।
নিঃসরণ
Ìনি:সরণ উচ্চচাপ হতে নিম্নচাপের দিকে ঘটে থাকে।
Ìনি:সরণ সমভাবে পরিব্যাপ্ত নাও হতে পারে।
Ìসরুছিদ্র পথ যেদিকে থাকে সেদিকে নি:সরণ হয়ে থাকে।
Ìস্বত:স্ফূর্ত প্রক্রিয়া নয়, এবং এটি দ্রুত সংঘটিত হয়।
Ìক্ষণস্থায়ী প্রক্রিয়া।
অনুদ্বায়ী কঠিন পদার্থের উপর তাপ প্রয়োগের বক্ররেখা:
গতিতত্ত্বের আলোকে অনুদ্বায়ী কঠিন পদার্থের তাপ প্রয়োগে অবস্থা পরিবর্তন ব্যাখ্যা: A-F (তাপমাত্রা-তাপ) লেখটিতে অনুদ্বায়ী কঠিন পদার্থের তাপ প্রয়োগে অবস্থার পরিবর্তন দেখানো হয়েছে। নিম্নে বস্তুর অবস্থা পরিবর্তনের ব্যাখ্যা দেওয়া হল:
A-B: নিম্নতাপমাত্রার (A) কঠিন পদার্থ তাপশক্তি গ্রহণ করে এবং তাপমাত্রা বৃদ্ধি। এবং নিম্নতাপমাত্রা (A) হতে গলনাঙ্ক (B) তে পৌঁছায়। পদার্থের কণাগুলো তাপশক্তি গ্রহণ করে গতিশক্তিতে পরিণত হয়। কণাগুলো কম্পন বেড়ে যায়। আন্ত:আণবিক দূরত্ব বাড়তে থাকে এবং আন্ত:আণবিক আকর্ষণ কমে যেতে থাকে।
B-C: পদার্থটি তাপ গ্রহণ করে অবস্থার পরিবর্তন করে কিন্তু তাপমাত্রার কোন পরিবর্তন করে না। এক্ষেত্রে পদার্থটির গ্রহণকৃত তাপশক্তি কঠিন অবস্থা হতে তরলে পরিণত করে। এই তাপশক্তি পদার্থের কণার গতিশক্তি আরও বাড়িয়ে দেয় এবং গতিশীল করে আন্ত:আণবিক দূরত্ব বাড়িয়ে আন্ত:আণবিক আকর্ষণ কমিয়ে তরলে পরিণত করে।
