সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। রবিবার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার সাতটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ১৭ জন, কলারোয়া থানা থেকে ২ জন, তালা থানা ২ জন, কালিগঞ্জ থানা ২ জন, শ্যামনগর থানা ৮ জন, আশাশুনি থানা ৪ জন ও পাটকেলঘাটা থানা থেকে ২ জনকে গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
