অসুস্থতার কারণে গাংনীতে মাদরাসা শিক্ষকের ‘আত্মহত্যা’

আপডেট : ২০ মার্চ ২০১৭, ১৩:২৪
 
শারীরিকভাবে অসুস্থতা সহ্য করতে না পেরে সামসুল আলম (৫০) নামের এক মাদরাসা শিক্ষক গলাই রশি দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন বলে দাবি পরিবারের সদস্যদের।
 
সামসুল আলম গাংনী পৌরসভার এলাকার ৬ নং ওয়ার্ডের পশ্চিম মালশাদহ গ্রামের একরামুল হকের ছেলে ও বাদিয়াপাড়া মহব্বতপুর মহসিনিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক। সোমবার সকালের দিকে নিজ ঘর থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।
 
তার ভাগ্নে কলেজ শিক্ষক শামীম জানান, সামসুল আলম শারীরিকভাবে অসুস্থ ছিলেন দীর্ঘদিন যাবত্। এর আগে সে দু বার মিনি স্ট্রোক করেছিলেন। সে রোগ সহ্য করতে না পেরে আত্মহত্যা করে থাকতে পারেন।
 
গাংনী থানার ওসি আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।