প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (২১ মার্চ) মাগুরা সফরে আসছেন। তিনি মাগুরায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিকাল ৩টায় মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় ভাষণ দেবেন ।
প্রধানমন্ত্রী ২৫০ শয্যা হাসপাতাল ভবন, মুক্তিযোদ্ধা কমপ্লেকস ভবন, শ্রীপুর ও মহম্মদপুরে ফায়ার সার্ভিস, সরকারি কলেজের একাডেমিক ভবন, মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়াম, মাগুরা জিননেসিয়াম, কারিগরি শিক্ষা কেন্দ্র, বিভিন্ন সেতু, সড়কসহ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ২০টি প্রকল্পের। বিকাল ৩টায় মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় ভাষণ দেবেন ।
প্রধানমন্ত্রীর মাগুরা আগমনকে কেন্দ্র করে মাগুরা নতুন সাজে সেজেছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শহরের মোড়ে সোভাপাচ্ছে প্রধানমন্ত্রীর ছবি সংবলিত ব্যানার ও পোস্টার।
উল্লেখ্য, ৮ বছর পর প্রধানমন্ত্রী মাগুরায় আসছেন। সর্বশেষ তিনি ২০০৮ সালের নির্বাচনের সময় মাগুরায় এসেছিলেন।
