গোদাগাড়ীতে দেড় হাজার ইয়াবাসহ আটক দুই

আপডেট : ২০ মার্চ ২০১৭, ১৭:৪২
রাজশাহীর গোদাগাড়ীতে এক হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার পৌর এলাকার মেডিকেল মোড়ে মোটরসাইকেল তল্লাশি করে ইয়াবাসহ তাদের আটক করা হয়। 
 
আটককৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের বাগডাঙ্গা এলাকার মৃত কলিম উদ্দীনের ছেলে ইউসুফ আলী (৩৫) ও একই এলাকার সেকেন্দার আলীর ছেলে বাবু (৩৫)।
 
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুল আলম মন্সি জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার মেডিকেল মোড়ে তল্লাশি শুরু করে এস আই লতিফসহ অন্য পুলিশরা। এসময় চাঁপাইনবাবগঞ্জের দিকে যাওয়া একটি মোটরসাইকেলের গতি রোধ করে চালকের দেহ তল্লাশি করা হলে এক হাজার ৫০০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হবে।