বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত নামা (৩০) যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানাধীন মধ্যেরচর এলাকার সামনে বুড়িগঙ্গা নদীর কচুরিপানার মধ্য থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক মো. অলিয়ার হোসেন বলেন, বিকেলে শাক্তা ইউনিয়নের মধ্যেরচর খেয়াঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কচুরিপানার ভিতর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
