মেঘনায় অভিযানে ২ নৌকাসহ ৩০ লক্ষাধিক টাকার জাল জব্দ

আপডেট : ২০ মার্চ ২০১৭, ২৩:৪০

ভোলার মেঘনায় বোরহানউদ্দিন’র নির্বাহী কর্মকর্তা মোঃ আঃ কুদদূস অভিযান চালিয়ে ১৮ জেলেকে আটক করেছে। এ সময় আনুমানিক ৩০ লক্ষাধিক টাকার পাই জাল ও ২টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। পরে আলীমুদ্দিন বাংলার এলাকা সংলগ্ন মেঘনার তীরে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ফেলা হয়। সোমবার দিনব্যাপী মেঘনার ডুবচর নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। আটক জেলেদের সন্ধ্যার পর জেল জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আঃ কুদদূস জানায়, মেঘনার অভায়াশ্রম ডুবচর এলাকায় সরকারি নির্দেশ উপেক্ষা করে কিছু জেলে ইলিশ শিকার করছে এমন সংবাদে তিনি ওই এলাকায় অভিযান চালান। এসময় মাছ ধরা অবস্থায় ১৮ জেলে,  পাই জাল ও ২ টি মাছ ধরার নৌকা আটক করা হয়।

জব্দকৃত জালের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। পরে আটকৃত জালগুলো মেঘনার পাড়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

আটকৃ জেলেরা হলো, নাজিমুদ্দিন, কালু, বিল্লাল, জসিম, ইসলাম, মনঞ্জু, মফিজুল ইসলাম, রিপাজ, সোহেল, নুরে আলম, রাকিব, আমির হোসেন, আলমগীর, জান্টু, মনির, নুরুল ইসলাম।

আটকৃ জেলেরা দৌলতখান উপজেলার দক্ষিণ সৈয়দপুর এলাকার বাসিন্দা। এদের মধ্যে জয়নার এবং রাকিব নাবালক হওয়ায় তাদেরকে ১ হাজার টাকা করে জরিমানা বাকিদের ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ইত্তেফাক/নূহু