ভালুকায় তিন দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব

আপডেট : ২১ মার্চ ২০১৭, ০১:৫৩

ভালুকা সৃষ্টি শিল্পকলা একাডেমির ১৬ বছর পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী সাংস্কৃতিক উত্সবের উদ্বোধন করেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মীর্জা আজম এমপি।

 

গত রবিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ মুক্তমঞ্চে জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও ময়মনসিংহ মহানগর আ’লীগ সভাপতি এহেতশামুল আলমের সভাপতিত্বে ও সৃষ্টি শিল্পকলা একাডেমির নির্বাহী পরিচালক এস.এম. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংসদ সদস্য অধ্যাপক ডা. এম আমানউল্লাহ, উপজেলা চেয়ারম্যান আলহাজ গোলাম মোস্তফা, মেয়র ডা. একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম, ইউএনও মোরারজী দেশাই বর্মন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, চিত্র নায়িকা নূতন, কেন্দ্রীয় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।

 

আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়।

ইত্তেফাক/নূহু