জীবননগরে বাঁওড় থেকে নাইট গার্ডের লাশ উদ্ধার

আপডেট : ২১ মার্চ ২০১৭, ১৬:১৮
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর বাঁওড়ের নাইটগার্ড খলিলুর রহমানের লাশ নিখোঁজের এক দিন পর বাঁওড় থেকেই উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে বাঁওড় হতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
 
 রবিবার রাত হতে সে নিখোঁজ ছিল বলে জানা যায়। এলাকাবাসী সূত্রে জানা যায়, বেনীপুর বিশ্বাসপাড়ার আব্দুল হাই মাতব্বরের ছেলে খলিল বেনীপুর বাঁওড়ে নাইটগার্ডের চাকরি করেন। রবিবার সন্ধ্যায় সে নৌকায় করে বাঁওড় টহলে বের হয়ে নিখোঁজ হয়। পরদিন পর তার লাশ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ রাতেই তার মরদেহ উদ্ধার করে।
 
থানা অফিসার ইনচার্জ এনামুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, খলিলের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। নেশাগ্রস্থ হয়ে বাঁওড় পাহারা দিতে গিয়ে নৌকা হতে সে পানিতে পড়ে মারা যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের জন্য মরদেহ মঙ্গলবার চুয়াডাঙ্গা মর্গে পাঠানো হয়েছে।