মানিকগঞ্জের সাটুরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৭০ গ্রাম গাঁজাসহ তিন যুবককে আটক করেছে। মঙ্গলবার উপজেলার বালিয়াটি ইউনিয়নের গর্জনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- ঢাকার ধামরাই উপজেলার দ্বিমুখা এলাকার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে আবদুল মজিদ (৩০) , একই এলাকার কাশেম আলীর ছেলে আলী হোসেন (২৫) এবং রাধা গবিন্দ্র সরকারের ছেলে দিপক সরকার (২৭) সাটুরিয়া থানার এসআই মো. নজরুল ইসমান জানান, সোমবার রাতে উপজেলার বালিয়াটি ইউনিয়নের গর্জনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছ থেকে গাঁজা পাচার হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তিন যুবককে আটক করা হয়।
তখন তাদের কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।
