শিবগঞ্জের কানসাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ জনের মনোনয়নপত্র বাতিল

আপডেট : ২১ মার্চ ২০১৭, ১৯:২২
আগামী ১৬ এপ্রিল অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হয় শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে।
 
উপজেলা নির্বাচন অফিসার কায়সার মোহাম্মদ জানান, বাছাইয়ে মোট ৮ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে সংরক্ষিত মহিলা সদস্য ২জন এবং সাধারণ সদস্য ৬জন। তারা হলেন, সংরক্ষিত আসন ১ হালিমা খাতুন, সংরক্ষিত আসন ৩ এ রেখা খাতুন। 
 
অন্যদিকে সাধারণ আসন ২ এ আকরাম মিয়া. সাধারণ আসন ৩ এ আব্দুল মতিন, সাধারণ আসন ৪ এ হাবিবুর রহমান ও মজিবুর রহমান, সাধারণ আসন ৮ এ তৌফিকুল ইসলাম ও রহুল আমিন।