আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবসে বৈষম্য বিলোপ আইন প্রণয়নসহ আট দফা দাবিতে ভোলায় মানববন্ধন করেছে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার সংরক্ষণ কমিটি। মঙ্গলবার দুপুরে শহরের প্রেসক্লাব চত্বরে অধিকার সংরক্ষণ কমিটি ভোলা জেলা শাখা আয়োজিত এ মানববন্ধনে দলিত জনগোষ্ঠী পরিবারের সদস্যরা অংশ নেন। এ সময় দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার সংরক্ষণ কমিটির সভাপতি চন্দ্র মোহন ছিডুর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র দেসহ অনান্যরা।
সমাবেশে বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অন্তর্ভুক্ত, পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত কর্মীদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা, বিকল্প পেশায় অন্তর্ভুক্তসহ আট দফা দাবি উপস্থাপন করে বক্তারা বলেন, এসব অবহেলিত মানুষ সমাজেরই একটি অংশ। সমাজের কোনো অংশকে বাদ দিয়ে পূর্ণাঙ্গ উন্নয়ন কখনো চিন্তা করা যায় না। তারা দ্রুত দলিত জনগোষ্ঠীর মানোন্নয়নে আট দফা দাবি বাস্তবায়নের দাবি জানান তারা।
ইত্তেফাক/নূহু
