ফুলবাড়িয়ায় সরকারি প্রাইমারি স্কুলে আগুন

আপডেট : ২২ মার্চ ২০১৭, ০৩:০৬

ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর বিলপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে গত সোমবার রাত ১২টার দিকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বিদ্যালয় ভবন পুড়ে গেছে। ঘটনাটি নিশ্চিত করেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা জীবন আরা খাতুন। তিনি জানান, পরিত্যক্ত পুরাতন ভবনটি আগুনে পুড়ে গেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষককে খবর দেয়া হয়েছে। পরে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গনি জানান, সোমবার রাত ১২টার দিকে তার বিদ্যালয়ের পুরাতন পরিত্যক্ত ভবনে হঠাত্ করে আগুন লেগে যায়। মানুষের ডাক চিত্কারে তিনিও বিদ্যালয়ে ছুটে যান। আগুনের লেলিহান শিখা থেকে টিনশেডের ১৬ ফুট দৈর্ঘ্য ৮ ফুট প্রশস্তের ঘরটি রক্ষা করা যায়নি। এতে ৪০/৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

ইত্তেফাক/নূহু