সাতক্ষীরায় গ্রেফতার ৩১

আপডেট : ২২ মার্চ ২০১৭, ১২:২৭
 
সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে ৩১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত সাত উপজেলার আট থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তিন বোতল ফেনসিডিল, ১০ পিস ইয়াবা ও ১৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
 
পুলিশ জানায়, এর মধ্যে সদর থানা পুলিশ ১২ জন, কলারোয়া একজন, তালা তিনজন, কালিগঞ্জ দুইজন, শ্যামনগর পাঁচজন, আশাশুনি দুইজন, দেবহাটা চারজন ও পাটকেলঘাটা পুলিশ দুইজন আসামিকে গ্রেফতার করে।
 
তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মামলা ও আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। আটকদের সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
 
এছাড়া সদর থানা পুলিশ মাদকবিরোধী অভিযানে তিন বোতল ফেনসিডিল, দেবহাটা থানা পুলিশ ১০ পিস ইয়াবা, ৭৫ গ্রাম গাঁজা ও কালিগঞ্জ পুলিশ ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। -বাসস