পিরোজপুরের কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া এ অভিযান পরিচালনা করেন।
এ সময় কাউখালী থানা পুলিশ, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ইলিয়াস হোসেন ও ক্যাব এর বরিশাল জেলা কমিটির সদস্য জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।
