বাসুদেব খাস্তগীর
শুনুন জনাব শুনুন
মনের মাঝে বুনুন।
চলেন যদি তালে
লাগবে হাওয়া পালে।
বলেন যদি সত্যি
চড়বে কাঁধে দত্যি।
স্রোতের দিকে হেসে
চলুন ভেসে ভেসে।
সোনার হরিণ ত্বরা,
দেবেই দেবে ধরা।
তালে ফেলুন কদম
বলবে না কেউ অধম।
জি হুজুরের দলে
থাকুন সদল বলে।
তবেই আপনি চতুর
নইলে বোকা ফতুর।
