মাগুরায় স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

আপডেট : ২৩ মার্চ ২০১৭, ১৪:০১
 
মাগুরার মহম্মদপুর উপজেলার কানটিয়া গ্রামের রবিউল ইসলাম (৩২) ও খাদিজা বেগম (২৫) নামে এক দম্পতির একই সঙ্গে গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়। 
 
রবিউল ইসলাম ওই গ্রামের হাবিবুর রহমানের ছেলে।তাদের আড়াই বছরের একটি কন্যা সন্তান রয়েছে। পুলিশ এটিকে অত্মহত্যা বললেও কী কারণে স্বামী ও স্ত্রী এক সঙ্গে আত্মহত্যা করলেন তা বলতে পারেনি। 
  
জানা যায়, মাগুরার মহম্মদপুর উপজেলার কানটিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে রবিউল ইসলামের সঙ্গে পাঁচ বছর আগে মাগুরার কলমধারী গ্রামের সুরমান মোল্লার মেয়ে খাদিজার বিয়ে হয়। রবিউল ইসলাম পেশায় একজন সিএনজি চালিত অটোরিকশা চালক। 
 
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে- তারা আত্মহত্যা করেছেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন- তা এই মুহুর্তে বলা সম্ভব হচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানা হচ্ছে।