চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ভুট্টা বোঝাই একটি পাওয়ার টিলারের চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু শাওন নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাওন ঐ গ্রামের আরশাদ আলীর ছেলে।
থানা অফিসার ইনচার্জ এনামুল হক জানান, আরশাদ আলীর বাড়ি থেকে পাওয়ার টিলারটি ভুট্টা বোঝাই করে যাওয়া কালে শিশুটি পাওয়ার টিলারে চড়ার বায়না ধরে। এসময় মা শিশুটিকে পাওয়ার টিলারের ড্রাইভারের নিকট বসিয়ে দেয়। টিলারটি ঝাঁকুনি দিয়ে যাওয়া শুরু করলে শাওন টিলার হতে ছিটকে চাকায় নিচে গিয়ে পড়লে এবং পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
