লামায় ধর্ষণের শিকার ৩ বছরের শিশু

আপডেট : ২৩ মার্চ ২০১৭, ১৬:১৬
বান্দরবানের লামা পৌরসভার ছাগলখাইয়া পাড়ায় সাড়ে ৩বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। বুধবার দিবাগত রাতে মুমূর্ষু অবস্থায় শিশুটিকে লামা হাসপাতালে আনা হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
 
জানা গেছে, প্রতিবেশী মোঃ ইসমাইলের ছেলে মোঃ আল আমিন(১৪) শিশুটিকে খেলাধুলার কথা বলে তার বাড়ীতে নিয়ে ধর্ষণ করে। শিশুটির প্রচুর রক্তক্ষরণ হতে থাকলে তাকে লামা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
 
লামা হাসপাতালের আবাসিক মেডিকেল শফিউর রহমান মজুমদার জানিয়েছেন, ধর্ষণ জনিত রোগী হওয়ায় শিশুটিকে রেফার করা হয়েছে। লামা থানা অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন জানিয়েছেন, ঘটনার বিষয়ে এজাহার দায়ের করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।