মানিকগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ আটক ৯

আপডেট : ২৩ মার্চ ২০১৭, ১৭:০৩
মানিকগঞ্জে জেলা পুলিশের  অভিযানে ৭১ পিস ইয়াবা ও ৫ গ্রাম হেরোইনসহ ০৯ জন জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 
 
 
আটককৃতরা হলেন, মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকার মোঃ হোসেন (২৫), পাঞ্জনখানা গ্রামের মোঃ স্বপন হোসেন (২৬), মোঃ এজাজ হোসেন (২৭), সিঙ্গাইর উপজেলার গোপাল নগর গ্রামের আব্বাস ফকির (৩৬), বিনোদপুর গ্রামের মন্তোষ দাস (৩৫), গবিন্দল উত্তর পাড়ার পরান আলী (৩৫),শিবালয় উপজেলার দক্ষিন আড়া গ্রামের মো: আলমগীর হোসেন (২২), নিহাল পুর গ্রামের শ্রী বিজয় কুন্ডু(৪২), সাটুরিয়া উপজেলার পাচুটিয়া গ্রামের  মোঃ জাহাঙ্গীর আলম (২৫)। এসকল তথ্য জেলা পুলিশের বিশেষ শাখার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়।