মানিকগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২৩ মার্চ ২০১৭, ১৭:১৪
মানিকগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের বান্দুটিয়া গ্রামে বাড়ির পাশে একটি পুকুরে পড়ে মারা গেছে তিথীলা নামের আড়াই বছরের এক শিশু। 
 
সে ওই গ্রামে আবদুর রশিদের মেয়ে। পরিবারের লোকজন জানায়, সবার অলক্ষ্যে শিশুটি পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে পরিবারের লোকজন তাকে পানিতে ভাসতে দেখে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।