এটিএন বাংলায় আজ থেকে প্রচার শুরু হচ্ছে চীনা ড্রামা সিরিয়াল ‘পালক আকাশে উড়ে’। জেড জে টিভিতে প্রচার হওয়া এই সিরিয়ালটি ২০০৭ সালে সায়হাই চলচ্চিত্র উত্সবে সেরা ড্রামা সিরিয়ালের পুরস্কার অর্জন করে। জনপ্রিয় এই সিরিয়ালটি বাংলায় ডাবিং করে প্রচার করা হবে এটিএন বাংলায়। মঙ্গল থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে সিরিয়ালটি। নাটকের গল্প আবর্তিত হয়েছে একজন সফল ব্যবসায়ীকে ঘিরে। চরম দারিদ্রতার মাঝে বেড়ে ওঠা এই ছেলেটিই এক সময় সাফল্যের চূড়ায় পৌঁছাতে সক্ষম হয়। গল্পে দেখা যাবে, চ্যান চিয়াং হো একজন অনাথ ছেলে। দুর্গম রাস্তার পাশে তাকে কুড়িয়ে পায় চ্যান জিম্বুয়ে। এই ছেলেটির জীবনের নানাদিক উঠে আসবে সিরিয়ালের কাহিনিতে।
