দুর্গাপুরে বাল্যবিয়ে প্রতিরোধে মানবন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বর হতে বিরিশিরি বাস টার্মিনাল পর্যন্ত প্রায় দুই কিলোমিটার লম্বা মানববন্ধন করা হয়।
এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোছাঃ পারভীন আক্তার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ্ হক, সদর ইউপি চেয়ারম্যান মোঃ শাহিনুর আলম সাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল পারভেজ, একাডেমিক সুপারভাইজার মোঃ নাসির উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সাংবাদিক নির্মলেন্দু সরকার বাবুল, ধ্রুব সরকার, দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের যুগ্ম পরিচালক মোঃ সামছুল আলম, প্রকল্প ব্যবস্থাপক আঃ রব পাটোয়ারী, আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আবুল কালাম আজাদ, শামছুল আলম খান প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশে আঠারো বছর পূর্ণ হওয়ার আগেই ৬৪% কিশোরীর বিয়ে হয়ে যায়। ৫৯% কিশোরী ১৯ বছরের মধ্যেই সন্তান জন্ম দেয়। এই অল্প বয়সে গর্ভধারণই মাতৃমৃত্যুর প্রধান কারন। এর ফলে একই সাথে শিশু মৃত্যুর ঝুঁকিও বৃদ্ধি পায়।
ইত্তেফাক/নূহু
