টেলিভিশন বা সিনেমায় সেন্সরশিপের ব্যাপার আছে। কিন্তু ইউটিউব বা অ্যাপে তা নেই। এ জন্য অনেকেই নিজের মতো করে কাজ করছেন। আমরা কেউ কেউ স্বাধীনতা পেলে তার অপব্যবহার করি, এটা ঠিক নয়। ওয়েব সিরিজ করতে গিয়ে সমাজে ক্ষতি হবে, এমন কিছু করা যাবে না। সবসময় যা কিছুই করা হোক সেটি যেন সমাজের উপকারের জন্য আসে সেদিকে নজর দেওয়া আমাদের দায়িত্বের মধ্যে পড়ে।
অবাধে ওয়েব সিরিজ নির্মাণ ও প্রচার প্রসঙ্গে
অভিনেতা চঞ্চল চৌধুরী
