টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পশ্চিমবঙ্গের মূখ্য সচিবের শ্রদ্ধা

আপডেট : ২৪ মার্চ ২০১৭, ১৭:৪৫
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতের পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন বিভাগের মূখ্য সচিব আলাপন বন্দোপাধ্যয়।
 
শুক্রবার বিকালে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন  উপজেলার সহকারী কমিশনার ভূমি আতিকুল ইসলাম, টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম এনামুল কবির প্রমুখ।
 
পরে তিনি সমাধি কমপেক্সে রক্ষিত পরিদর্শন বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।