গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলা প্রতিরোধ করতে গিয়ে নিহত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শহীদ রবিউল করিমকে মরনোত্তর সম্মাননা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩০ তম ব্যাচের শিক্ষার্থীরা।
শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সেলিম আল দীন মুক্তমঞ্চে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। শহীদ রবিউল করিমের পক্ষে সম্মাননা পদকটি গ্রহণ করেন তার মা করিমন নেসা এবং সহধর্মিনী উম্মে সালমা।
সম্মাননা গ্রহণের পর করিমন নেসা বলেন, ‘আমার সন্তান দেশের জন্য প্রাণ দিয়েছে, প্রত্যেকটা মায়ের স্বপ্ন থাকে তার সন্তানদের সুশিক্ষিত করা। দেশের জন্য রবিউল এর আত্মত্যাগের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে আমি আমার সন্তানকে মানুষ করতে পেরেছি। আমি সন্তানকে হারিয়েছি এটা কষ্টের তবে আজকে যে সম্মাননা দেয়া হল তাতে আমি মা হিসেবে গর্বিত।’
উল্লেখ্য, শহীদ রবিউল করিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩০ তম ব্যাচের বাংলা বিভাগের শিক্ষার্থী ছিলেন।
