শিবপুরে জাতীয় গণহত্যা দিবস নিয়ে আলোচনা সভা

আপডেট : ২৫ মার্চ ২০১৭, ১৪:৩৮
 
শনিবার ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস। এ উপলক্ষে শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শনিবার সকাল ১০টায় বিদ্যালয় মাঠে এসেম্বলিতে শিক্ষার্থীদের এই প্রথম ২৫ মার্চ জাতীয় গণহত্যার দিবসের উপর আলোচনা হয়েছে।
 
আলোচনায় প্রধান শিক্ষক নূর উদ্দিন মো: আলমগীর তিনি বলেন, ১৯৭১ সালে ২৫ মার্চ এ রাতে বর্বর পাকিস্তানী বাহিনী অপারেশন সার্চলাইট নামে স্বাধীনতাকামী বাঙালীর উপর নিষ্ঠুর গণহত্যা করেছে তারই বর্ণনা দেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
 
এসময় উপস্থিত ছিলেন ঐ বিদ্যালয়ের শিক্ষক মো: তোছাদ্দক হোসেন খান, আমজাত হোসেন দুলাল, মো: জামাল উদ্দিন, মো: তারেক হাসান খান প্রমুখ।
 
ইত্তেফাক/আনিসুর