ভালুকায় ছেলের বাসায় বেড়াতে সড়ক দুর্ঘটনায় আব্দুস সালাম (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার বিকেল সাড়ে ৩টার এ ঘটনা ঘটে। সালাম গফরগাঁর উপজেলার পাগলা থানার খাজুর কান্দা গ্রামের বাসিন্দা। তিনি ছেলের বাসায় হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া গ্রামে বেড়াতে এসেছিলেন।
ওসি ভালুকা মামুন অর রশিদ জানান, ভালুকা উপজেলার হবিরবাড়ি এলাকায় কোকা কোলা কারখানার সামনে শনিবার বিকালে রাস্তা হওয়ার সময় ট্রাকচাপায় আব্দুস সালাম (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।এ ঘটনার জের ধরে স্থানীয় লোকজন প্রায় ১ ঘণ্টা অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
