ভারতে চার টেস্টে স্মিথের ৩ সেঞ্চুরি

আপডেট : ২৫ মার্চ ২০১৭, ১৮:১৪
অসি অধিনায়ক স্টিভ স্মিথ ও  ভারতীয় ভিরাট কোহলির ব্যাটিং দ্বৈরথ নিয়ে  চলতি সিরিজের শুরু থেকেই মুখোমুখি ছিল পুরো ক্রিকেট বিশ্ব। কে বর্তমান ক্রিকেটের সেরা ব্যাটসম্যান তা নিয়ে যেন বিভক্ত ছিল গোটা ক্রিকেট বিশ্ব।
 
কিন্তু ভারতের বিপক্ষে সিরিজে রান দিয়ে স্মিথ প্রমাণ করে দিয়েছেন কেন তাকে সময়ের সেরা ব্যাটসম্যান বলা হয়। চারম্যাচের টেস্ট সিরিজে স্মিথ ৩টি সেঞ্চিুরী করেছেন যার একটি ডাবল সেঞ্চুরীতে পরিণত করেছিলেন। উল্টাদিকে কোহলি অস্ট্রেলিয়ার বিপক্ষে যেন রান করতেই ভুলে গেছেন।িএকটা ফিফটিও যে নাই তার।
 
ধরমশালায় সিরিজের চতুর্থ ও শেষ টেস্টেও মুখোমুখি হয় অস্ট্রেলিয়া ও ভারত। ইনজুরি আক্রান্ত কোহলি এই ম্যাচ দেখছেন মাঠের বাইরে থেকে। তিনিও উপভোগ কলেন প্রতিপক্ষ অধিনায়কের দুর্দান্ত একটি ইনিংস। চাপের মুখে অসি অধিনায়ক ১৭৩ বলে ১১১ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন যাতে ১৪ টি চারের মার ছিল। পরে অশ্বিনের বলে স্লিপে রাহানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।
IMG0
ধরমশালায় সেঞ্চুরী করে স্মিথ কিছু রেকর্ডেও ভাগ বসিয়েছেন।
 
এরআগে ভারত সফররত অধিনায়ক হিসেবে অ্যালিস্টার কুক ২০১২-১৩ মৌসুমে চারম্যাচের টেস্ট সিরিজে ভারতের বিপক্ষে তিনটি সেঞ্চুরী করেছিলেন। যেটায় স্মিথ এখন ভাগ বাসিয়েছেন। কুককে ছাড়িয়ে যাওয়ার জন্য স্মিথের সামনে এখনো দ্বিতীয় ইনিংসের সুযোগ আছে।
 
অস্ট্রেলিয়ার প্রথম অধিনায়ক হিসেবে তিনি ভারতের বিপক্ষে এক সিরিজে ৩ টি সেঞ্চুরী করেছেন।
 
৯৯ ইনিংসে ২০ তম টেস্ট সেঞ্চুরী তুলে নিয়েছেন স্মিথ। স্মিথের সামনে আছেন ডন ব্রাডম্যান, সুনীল গাভাস্কার ও ম্যাথু হেইডেন।
 
ইত্তেফাক / রেজা