টাঙ্গাইলে নারীসহ ৬ আসামি গ্রেফতার

আপডেট : ২৫ মার্চ ২০১৭, ১৯:২২
 
টাঙ্গাইলের সখীপুরে এক নারীসহ বিভিন্ন মামলার ছয় ফেরারি আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
 
শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এরা হচ্ছেন- উপজেলার আমতৈল গ্রামের শাখাওয়াত হোসেনের স্ত্রী দিলখুশ বেগম, একই এলাকার যথীন্দ্র চন্দ্র কোচের ছেলে বিষ্ণু চন্দ্র কোচ, রতনপুর কাশেম বাজার এলাকার আবু তাহেরের ছেলে মো. তারেক মিয়া, পাহাড়কাঞ্চনপুর গ্রামের শাহজামালের ছেলে মনির হোসেন, ইছাদিঘী গ্রামের রেজাউল করিমের ছেলে আজমত আলী ও মামুদ আলীর ছেলে হাতেম আলী। 
 
সখীপুর থানার ওসি মাকছুদুল আলম বলেন, বিভিন্ন মামলায় এক নারীসহ ছয় ফেরারি আসামীকে গ্রেফতার করে শনিবার দুপুরে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/জামান