ঠাকুরগাঁওয়ে ভুয়া র‌্যাব আটক

আপডেট : ২৫ মার্চ ২০১৭, ২০:৫৭
 
ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার ধর্মগড় বটতলী নামক স্থানে শনিবার বেলা ১১টার দিকে রবিউল (৩৫) নামে এক ভুয়া র‌্যাবকে আটক করেছে পুলিশ।
 
জানা যায়, রবিউল শিংগারোল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। প্রত্যক্ষদর্শী মতে, মোটর সাইকেল আটকে র‌্যাব পরিচয়ে উৎকোচ দাবি করলে জনগণ সন্দেহমূলক পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে আটক করে। অফিসার ইন চার্জ রেজাউল করিম ঘটনার সত্যতা স্বীকার করেন।
 
ইত্তেফাক/জামান