২৫ শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মোমবাতি হাতে আলোর মিছিল করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কর্তৃপক্ষ।
মিছিলটি শনিবার সন্ধ্যা ৭টা ৩০মিনিটে বিশ্ববিদ্যালয়ের কৃষ্ণচূড়া রোড থেকে শুরু হয়ে ক্যাফেটেরিয়া চত্বর প্রদক্ষিণ করে একাডেমিক ভবনগুলোর সামনে দিয়ে পুনরায় কৃষ্ণচূড়া রোডে গিয়ে শেষ হয়।
মিছিলটি শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নুর-উন-নবী। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, সাধারণ সম্পাদক-গোলাম রব্বানী, উপাচার্যের সহধর্মিণীসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। মিছিলটিতে ছাত্রলীগ, উদীচী, বিতর্ক চর্চাকেন্দ্রসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতা কর্মীরাও উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/জামান
