ময়মনসিংহের মুক্তাগাছায় গণহত্যা দিবস উপলক্ষে সংস্কারকৃত ডৌয়াখোলাসহ ৫টি বধ্যভূমির স্মৃতিসৌধে শনিবার (২৫ মার্চ) সন্ধ্যায় ৫০০০ মোমবাতি প্রজ্বালন করা হয়েছে।
এসব স্থানে একাত্তরের মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাসহ অগনিত নারী-পুরুষ ও শিশুকে ধরে এনে গুলি করে হত্যা করা করে পাক বাহিনী ও তাদের দোসর।
আয়মান নদীর পাড়ে বধ্যভূমিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নাইন মুক্তিযোদ্ধাদের নিয়ে প্রদীপ প্রজ্বলন করেন।
এ উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র শহীদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল কাশেম, ডেপুটি কমান্ডার রেজাউল করিম জিন্নাহ, হায়দর আলী (বীর বিক্রম) প্রমুখ ।
ইত্তেফাক/নূহু
