জলঢাকায় ভূট্টার বাম্পার ফলনের সম্ভাবনা

আপডেট : ২৫ মার্চ ২০১৭, ২৩:১৪

নীলফামারীর জলঢাকা উপজেলায় এবার ভূট্টার বাম্পার ফলনের সম্ভাবনা দেখছে কৃষকেরা। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কৃষকদের মুখে ফুটেছে খুশির হাসি।

উপজেলা কৃষি অধিদপ্তর সুত্রে জানা গেছে, উপজেলার় ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১হাজার ৪শত ৩৫ হেক্টর জমিতে চলতি বছর ভুট্টার চাষ করা হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে হেক্টর প্রতি সারে সাত মেট্রিক টন। যা গত বছরের তুলনায় বেশি।

উপজেলার  চর এলাকা গোলমুন্ডা, হলদীবাড়ী, ভাবনচুর, গোলনা, ধর্মপাল, বালাগ্রামসহ সকল ইউনিয়নে ভুট্টার বাম্পার ফলন দেখা গেছে। ডাউয়াবাড়ী ১নং ওয়ার্ডের জিয়ারুল ইসলাম, বালাগ্রাম এলাকার মজনু, ছিটমিরঞ্জ এলাকার আব্দুল বারি ইওেফাককে বলেন, “এবারে আবহাওয়া ভাল থাকায়, বিএসদের সঠিক পরামর্শ ও রাসেল সিড কোম্পানীর কাবেরী-৫০ ও কাবেরী-২৫ কে ৬০ জাতের ভুট্টা বীজ বপন করেছি। বর্তমানে যা দেখছি ভূট্টার মোচা লম্বা  এবং দানাও ভাল হয়েছে। এবারে ভুট্টার ন্যায্য মূল্য পেলে আলুর ক্ষতি পুষিয়ে উঠা সম্ভব হবে বলে আশা করছি।”

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহ মুহাম্মদ মাহফুজুল হক বলেন, “সঠিক নিয়ম মেনে ভূট্টা চাষ করলে কৃষক অধিক লাভবান হবে। আমি এ উপজেলায় যোগদানের পর থেকে কৃষকদের কৃষি কাজে সঠিক নিয়ম মেনে চলার উৎসাহ দিয়ে আসছি।

ইত্তেফাক/নূহু