গাংনীতে সূর্যের হাসি ক্লিনিকের আয়োজনে ও গাংনী উপজেলা প্রশাসনের সহযোগিতায় স্বাস্থ্য মেলার উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকালে পলাশীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করেন মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ।
বেসরকারি সংস্থা পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির সভাপতি আহমেদ হোসেনের সভাপতিত্বে ও পলাশীপাড়া সমাজ কল্যাণ সংস্থার প্রকল্প পরিচালক কামরুল হাসান বিপ্লবের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, ডা. হালিদা হানুম আখতার, সিভিল সার্জন জিকেএম শামসুজ্জামান, মেহেরপুর পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ পরিচালক সাইফুল ইসলাম ও জেলা এনজিও সমিতির সভাপতি ও পলাশীপাড়া সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোশারেফ হোসেন।
মেলায় চক্ষু শিবিরের উদ্বোধন, নব দম্পতিদের সংবর্ধনা, ক্রীড়ানুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরে তেতুলবাড়িয়া ইসলামীয়া মাধ্যমিক বিদ্যালয়ে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নাজমুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে থেকে জেলা প্রশাসক পরিমল সিংহ এ কার্যক্রমের উদ্বোধন করেন।
ইত্তেফাক/নূহু
