দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৩

আপডেট : ২৬ মার্চ ২০১৭, ১১:৪৭
 
চুয়াডাঙ্গার দামুড়হুদায় নসিমন দুর্ঘটনায় এ পর্যন্ত ১৩জন নিহত হয়েছেন।
 
স্থানীয় সূত্র জানিয়েছে, চুয়াডাঙ্গা থেকে দর্শনাগামী বালুভর্তি একটি ট্রাক উপজেলার জয়রামপুর চার দোকান নামক স্থানে বিপরীত দিক থেকে  আসা একটি নসিমনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে আটজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আরও পাঁচজন মারা যান। নসিমনে মোট যাত্রী ছিল ২৫ জন।
 
নিহতরা হলেন, আফদার (৪৫), পিতা আবুল হাশেম। বিল্লাল (৩৬), পিতা ঠান্ডু মণ্ডল। আকুব্বর (৪৮), পিতা ঠান্ডু মণ্ডল। ইজ্জত আলী (৪২), পিতা আজম। নজির (৩৬), পিতা মেগা মণ্ডল। শান্ত (৩৮), পিতা গাজীরুদ্দিন। রফিক (৪১), পিতা রমজান। শফিক (৩৭), পিতা ফিরোজ আলী। বিল্লাল হোসেন (৩৯), পিতা ভোলাই মণ্ডল। লালচাঁদ (৪৫), পিতা হোসেন আলী। শফিকুল আলম (৩২), রমজান আলী। জবি মিয়া (৪৭), পিতা খোদা বক্স। মো. গাজী (৪৫), পিতা রহমান মণ্ডল। এদের সকলের বাড়ি দামুরহুদার বড় বলদিয়া গ্রামে।
 
বাকিরা সবাই আহত হয়েছেন। আহতদের স্থানীয় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে। যে কারণে তাদের সবার নাম জানা যায়নি।
 
ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ জানান, ট্রাকটি আটক করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি মনে করছেন।
 
ইত্তেফাক/নূহু/জামান