মুক্তাগাছায় রিকশা চালকের লাশ উদ্ধার

আপডেট : ২৬ মার্চ ২০১৭, ১১:০৭
 
ময়মনসিংহের মুক্তাগাছায় সাইফুল ইসলাম (৩৫) নামে এক রিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
রবিবার উপজেলা হাসপাতাল কমপ্লেক্স থেকে লাশটি উদ্ধার করা হয়। সাইফুল উপজেলার বাঁশাটি ইউনিয়নের গোয়ারি উত্তরপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
 
মুক্তাগাছা থানার ওসি আখতার মোরশেদ জানান, লাশটি ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এটি হত্যা, আত্মহত্যা নাকি স্বাভাবিক মৃত্যু ময়নাতদন্ত রিপোর্ট পেলেই তা বোঝা যাবে।
 
ইত্তেফাক/জামান