ত্রিশালে ট্রাক চাপায় বৃদ্ধা নিহত

আপডেট : ২৬ মার্চ ২০১৭, ১২:১৫
 
ময়মনসিংহের ত্রিশালে ট্রাক চাপায় এক বৃদ্ধ নারী নিহত হয়েছেন।
 
জানাযায়, রবিবার সকাল সাড়ে দশটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার বইলর কালির বাজার এলাকায় রাস্তা পারের সময় ট্রাক চাপায় জমিলা খাতুন (৭৫) নামে ওই নারী নিহত হন। জমিলা বইলর হিন্দু পল্লী গ্রামের মৃত হযরত আলী মণ্ডলের স্ত্রী।
 
ত্রিশাল থানার ওসি (তদন্ত) মোকলেছুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
 
ইত্তেফাক/জামান